Thursday, August 13, 2026
বাড়ি জাতীয় ডঃ ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

ডঃ ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

ডঃ ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): ডঃ ডি.ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন, ডি.ওয়াই. পাটিল জনকল্যাণ এবং বিশেষ করে শিক্ষার মাধ্যমে সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি সর্বদা অন্যদের, বিশেষ করে দরিদ্রদের জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী তাঁর এক্স-বার্তায় ডঃ পাটিলের সঙ্গে নিজের একটি পুরনো সাক্ষাতের ছবিও ভাগ করে নেন।

উল্লেখ্য, ডঃ ডি.ওয়াই. পাটিল মঙ্গলবার মহারাষ্ট্রের কোলহাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি একজন বর্ষীয়ান কংগ্রেস নেতা ছিলেন| ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশজুড়ে ১৮০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন| সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে এক লক্ষেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত করা হয়েছিল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha