Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় আহমেদাবাদে মৃদু ভূমিকম্প, কম্পনের মাত্রা ২.৬

আহমেদাবাদে মৃদু ভূমিকম্প, কম্পনের মাত্রা ২.৬

আহমেদাবাদে মৃদু ভূমিকম্প, কম্পনের মাত্রা ২.৬


আহমেদাবাদ, ৩০ জুলাই (হি..): আহমেদাবাদে বৃহস্পতিবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, আহমেদাবাদ তার আশেপাশের কিছু এলাকায় কয়েক সেকেন্ডের জন্য মৃদু কম্পন অনুভূত হয়। গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর :৩৯ মিনিটে ভূমিকম্প হয়|

রিখটার স্কেলে কম্পনের মাত্রা . রেকর্ড করা হয়েছে। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আহমেদাবাদ থেকে প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে| আর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার| সেই কারণেই মৃদু মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা কম হওয়ায় এখনও পর্যন্ত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha