Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে, তা হবে পিওকে নিয়ে : রাজনাথ সিং

পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে, তা হবে পিওকে নিয়ে : রাজনাথ সিং

পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে, তা হবে পিওকে নিয়ে : রাজনাথ সিং

দ্রাস, ২৬ জুলাই (হি..): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ভারতের অবিচ্ছেদ্য অংশ; পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে একমাত্র এই বিষয়টিই উত্থাপন করা হবে, জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার কার্গিলের দ্রাসে আয়োজিত কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, "আমাদের উদ্দেশ্য স্পষ্ট। পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হবে না। যদি কোনও আলোচনা হয়, তবে তা কেবল 'পিওকে' বা পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হবেযা ভারতেরই অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তান তা অবৈধভাবে দখল করে রেখেছে।"

রাজনাথ সিং আরও বলেন, "বর্তমানে পাকিস্তান সন্ত্রাসবাদকে নিজস্ব সরকারি নীতির অংশ করে তুলেছে এবং সেখানে সেনাবাহিনী জঙ্গিদের মধ্যে পার্থক্য পুরোপুরি মুছে গেছে। সেনাবাহিনী কেবল সন্ত্রাসী সংগঠনগুলিকে রক্ষাই করে না, বরং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজও করে। তাই 'অপারেশন সিঁদুর'-এর সময় আমরা স্পষ্ট করে দিয়েছিলাম, ভারত আর সন্ত্রাসী এবং তাদের সমর্থনকারী সরকারগুলোকে আলাদা চোখে দেখবে না।"

 





 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha