Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় টিবি-মুক্ত ভারত বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকের পৌরহিত্য জে পি নাড্ডার

টিবি-মুক্ত ভারত বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকের পৌরহিত্য জে পি নাড্ডার

টিবি-মুক্ত ভারত বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকের পৌরহিত্য জে পি নাড্ডার

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা মঙ্গলবার কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেন।

যক্ষ্মা নির্মূলের জন্য একটি সর্বাত্মক সরকারি উদ্যোগের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সমস্ত মন্ত্রককে তাদের প্রচেষ্টা আরও জোরদার করার জন্য অনুরোধ করেন এবং টিবি-মুক্ত ভারতের লক্ষ্য অর্জনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। দেশব্যাপী এই অভিযানকে ত্বরান্বিত করতে তিনি ‘মাই ভারত’, ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) এবং ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি) থেকে স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে একত্রিত করার আহ্বান জানান।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha