Friday, August 14, 2026
বাড়ি জাতীয় দেশের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরজ শেঠ, গ্রহণ করলেন দায়িত্ব

দেশের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরজ শেঠ, গ্রহণ করলেন দায়িত্ব

দেশের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরজ শেঠ, গ্রহণ করলেন দায়িত্ব

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): দেশের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরজ শেঠ। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরী হলেন তিনি। মঙ্গলবারই নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ধীরজ শেঠ। সেনাপ্রধান পদের দায়িত্ব নেওয়ার প্রাক্কালে সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে কর্মরত ছিলেন তিনি। চার দশকের দীর্ঘ কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল ধীরজ বাহিনীতে দু’টি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দিয়েছেন।

পুণের খড়কওয়াসলায় ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-র প্রাক্তন ক্যাডার লেফটেন্যান্ট জেনারেল ধীরজ। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি আর্মার্ড কোরের অফিসার হিসাবে নিযুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে বাহিনীতে অবদানের জন্য বহু পদকও পেয়েছেন। ২০২২ সালে ‘অতি বিশিষ্ট সেবা পদক’ পান এই সেনাকর্তা। পরে ২০২৫ সালে ‘পরম বিশিষ্ট সেবা পদক’ এবং ২০২৬ সালে ‘উত্তম যুদ্ধ সেবা পদক’ও পান। সেনা কমান্ডার হিসাবে তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাদার্ন কমান্ড উভয়েরই দায়িত্বে ছিলেন।

মরুভূমি অঞ্চলের এক আর্মার্ড রেজিমেন্ট, ওয়েস্টার্ন থিয়েটারে একটি আর্মার্ড ব্রিগেড সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। জম্মু ও কাশ্মীরে জঙ্গিদমনের জন্য কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ‘সুদর্শন চক্র কোর’-এরও নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha