Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় হরমুজ প্রণালী খোলা রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালী খোলা রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালী খোলা রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

এভিয়ান ও নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): হরমুজ প্রণালী খোলা রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ফ্রান্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; এই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক স্থিতিশীলতা এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এই উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ায় শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন এবং হরমুজ প্রণালীর মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। বিশ্বব্যাপী সামুদ্রিক নৌপথের ক্ষেত্রে ভারতের কৌশলগত স্বার্থের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পক্ষে মত দেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, "বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত জরুরি। ভারত সবসময়ই অবাধ নৌ-চলাচলের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে এসেছে এবং এই বিষয়ে আমাদের যৌথভাবে কাজ করা উচিত। হরমুজ প্রণালী-সহ বিশ্বের নানা প্রান্তে লক্ষ লক্ষ নাবিক তাঁদের দায়িত্ব পালন করছেন; ভারতীয় নাবিকদের নিরাপত্তাও সমানভাবে গুরুত্বপূর্ণ।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha