Friday, August 14, 2026
বাড়ি জাতীয় আফ্রিকা সিডিসিকে ৪৩ টন চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

আফ্রিকা সিডিসিকে ৪৩ টন চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

আফ্রিকা সিডিসিকে ৪৩ টন চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি)-কে চিকিৎসা সহায়তার দ্বিতীয় পর্যায়ে ৪৩ টন সামগ্রী পাঠিয়েছে ভারত। এই সহায়তার মধ্যে রয়েছে সুরক্ষামূলক সরঞ্জাম, রোগ নির্ণয় ও পর্যবেক্ষণ যন্ত্র, ওষুধ এবং বিভিন্ন পুষ্টি-সহায়ক উপাদান। আফ্রিকার দেশগুলিতে জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং ইবোলা মোকাবিলার সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার এক্স-এ পোস্ট করে জানান, আফ্রিকা সিডিসির জন্য চিকিৎসা সহায়তার দ্বিতীয় দফার চালান পাঠানো হয়েছে। ৪৩ টনের এই চালানে সুরক্ষা মূলক পোশাক, ডায়াগনস্টিক ও মনিটরিং সরঞ্জাম, ওষুধ এবং সাপ্লিমেন্ট রয়েছে।

এস জয়শঙ্কর বলেন, এই সহায়তা আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলির জনস্বাস্থ্য প্রস্তুতিকে আরও মজবুত করবে এবং ইবোলা মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করবে বলে ভারতের বিশ্বাস।

উল্লেখ্য, আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) হল আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক প্রধান সংস্থা। এর সদর দফতর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত। সংস্থাটি আফ্রিকা জুড়ে সংক্রামক রোগের নজরদারি, মহামারি নিয়ন্ত্রণ, পরীক্ষাগার পরিকাঠামো উন্নয়ন এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলার কাজ করে থাকে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha