Saturday, August 15, 2026
বাড়ি জাতীয় দিল্লিতে ৫-তলা বহুতল ভেঙে মৃত দুই, মুখ্যমন্ত্রী বললেন ব্যবস্থা নেওয়া হবে

দিল্লিতে ৫-তলা বহুতল ভেঙে মৃত দুই, মুখ্যমন্ত্রী বললেন ব্যবস্থা নেওয়া হবে

দিল্লিতে ৫-তলা বহুতল ভেঙে মৃত দুই, মুখ্যমন্ত্রী বললেন ব্যবস্থা নেওয়া হবে

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): রাজধানী ডিলিট ৫-তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়াও ৮ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যায় দিল্লির মেহরৌলি থানা এলাকায় ভেঙে পড়ে একটি পাঁচ তলা বাড়ি। ধ্বংসস্তূপের তলায় একাধিক ব্যক্তি চাপা পড়ে যান। ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালেও চলছে উদ্ধারকাজ।

দিল্লি এইমস সূত্রের খবর, মেহরৌলি থানা এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এইমস ট্রমা সেন্টারে ১০ জন রোগীকে আনা হয়। এই ১০ জন রোগীর মধ্যে দু'জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল, তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের চিকিৎসা চলছে। পাঁচজন রোগী আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল এবং তারা পর্যবেক্ষণে রয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, "এই ধরনের সমস্ত অননুমোদিত ভবন এবং দোষী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha