Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় আফগানিস্তানে ২০ টন চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত

আফগানিস্তানে ২০ টন চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত

আফগানিস্তানে ২০ টন চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত

নয়াদিল্লি/কাবুল, ২২ মে (হি.স.) : আফগানিস্তানের শিশুদের টিকাকরণ কর্মসূচিকে শক্তিশালী করতে ২০ টন গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী কাবুলে পাঠাল ভারত। মূলত বিসিজি, টিটেনাস এবং ডিপথেরিয়া প্রতিষেধক তৈরির ও সংরক্ষণের কাজে ব্যবহারের জন্য এই সামগ্রী পাঠানো হয়েছে।

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজমাধ্যমে জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আফগানিস্তানের মানুষের পাশে থাকতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, বর্তমানে আফগানিস্তানে স্বাস্থ্য পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি প্রকট। ভারতের পাঠানো চিকিৎসা সামগ্রী সেখানে শিশুদের নিয়মিত টিকাকরণ কর্মসূচি নির্বিঘ্নে চালিয়ে যেতে সাহায্য করবে। এর ফলে ডিপথেরিয়া, টিটেনাস এবং যক্ষ্মার মতো গুরুতর রোগের ঝুঁকি কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha