Friday, August 14, 2026
বাড়ি জাতীয় “আপনার স্বপ্নের ভারত গড়ার দায়িত্ব আমি পালন করব”,রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে বলেন রাহুল গান্ধী

“আপনার স্বপ্নের ভারত গড়ার দায়িত্ব আমি পালন করব”,রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে বলেন রাহুল গান্ধী

“আপনার স্বপ্নের ভারত গড়ার দায়িত্ব আমি পালন করব”,রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে বলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে আবেগঘন বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন সামাজিক মাধ্যমে বাবাকে স্মরণ করে একটি পোস্ট করেন তিনি। সেখানে শৈশবের একটি ছবিও ভাগ করে নেন রাহুল গান্ধী।

পোস্টে রাহুল গান্ধী লেখেন, “পাপা, আপনি যে দক্ষ, সমৃদ্ধ এবং শক্তিশালী ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের দায়িত্ব আমি পূর্ণভাবে পালন করব। আপনার শিক্ষা, আপনার সংস্কার এবং আপনার স্মৃতিগুলো সবসময় আমার সঙ্গে থাকবে।”

রাজীব গান্ধীর ৩৫-তম মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা শ্রদ্ধা জানান তাঁকে। দিল্লির ‘বীরভূমি’ স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে-সহ দলের বহু নেতা।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর দেশের প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। মাত্র ৪০ বছর বয়সে ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। তাঁর আমলেই দেশে টেলিকম ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আধুনিকীকরণের সূচনা হয় বলে মনে করা হয়। পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালী করা, ভোটদানের বয়স ২১ থেকে ১৮ বছরে নামিয়ে আনা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ভারতের ধারণাকে সামনে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করে। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে নির্বাচনী প্রচারে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। তাঁর মৃত্যু ভারতীয় রাজনীতিতে এক গভীর শূন্যতা তৈরি করেছিল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha