Monday, August 10, 2026
বাড়ি জাতীয় ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে রাজনাথ সিং

ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে রাজনাথ সিং

ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে রওনা হয়েছেন। তিনি ১৯ মে পর্যন্ত ভিয়েতনাম সফরে থাকবেন। এরপর ১৯ থেকে ২১ মে দক্ষিণ কোরিয়া সফর করবেন।

দুই দেশে যাত্রা শুরু আগে সোমবার সকালে এক্স-এ একটি পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, "আমি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করে কৌশলগত সামরিক সহযোগিতা গভীর করা, প্রতিরক্ষা শিল্প অংশীদারিত্ব শক্তিশালী করা এবং সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর উপর মনোযোগ দেব।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha