Friday, August 14, 2026
বাড়ি জাতীয় পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বোপরি : প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বোপরি : প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বোপরি : প্রধানমন্ত্রী

কলকাতা, ১২ মে (হি.স.): প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প-সহ ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা। সরকারি চাকরিতে বয়সে ছাড় দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে আগে থেকেই শুরু হওয়া সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প চালু থাকবে। মন্ত্রিসভার সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে তিনি জানান, পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বোপরি।

মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "পশ্চিমবঙ্গের আমার ভাই-বোনদের কল্যাণই সর্বাগ্রে। আমি অত্যন্ত আনন্দিত যে, রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন, যা সর্বোচ্চ মানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। একই সঙ্গে, এই ডাবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করবে।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha