Sunday, August 16, 2026
বাড়ি জাতীয় ভারতীয় সশস্ত্র বাহিনীর পরাক্রমের ওপর আলোকপাত করে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

ভারতীয় সশস্ত্র বাহিনীর পরাক্রমের ওপর আলোকপাত করে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

ভারতীয় সশস্ত্র বাহিনীর পরাক্রমের ওপর আলোকপাত করে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ মে (হি.স.): ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব ও কর্তব্যের ওপর আলোকপাত করে শুক্রবার একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় ভারতীয় সশস্ত্র বাহিনীর শৌর্য ও পরাক্রম প্রত্যেক নাগরিককে গর্বিত করে। দেশমাতৃকার জন্য তাঁদের সর্বস্ব পণ করা মানসিকতা সকলকে অনুপ্রাণিত করে।”

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করেছেন-

স্বধর্মমপি চবেক্ষ্যা ন বিকমপিতুমর্হসি

ধর্ম্যাদ্ধি যুদ্দচ্ছ্রেয়ো'ন্যাতক্ষত্রিয়স্য ন বিদ্যাতে

অর্থাৎ, যখন কেউ নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হয়, তখন তার মনে কোনও প্রকার দ্বিধা বা ভয় থাকা উচিত নয়, কারণ ন্যায়ের বেদিতে ধর্ম ও সম্মান রক্ষার জন্য যে সংগ্রাম করা হয়, তা-ই একজন যোদ্ধার জন্য আত্মকল্যাণের সর্বোৎকৃষ্ট ও গৌরবময় পথ।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha