Sunday, August 16, 2026
বাড়ি জাতীয় পশ্চিমবঙ্গ বিধানসভা ভঙ্গ করার আদেশ জারি করলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গ বিধানসভা ভঙ্গ করার আদেশ জারি করলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গ বিধানসভা ভঙ্গ করার আদেশ জারি করলেন রাজ্যপাল

কলকাতা, ৭ মে (হি. স.): পশ্চিমবঙ্গ বিধানসভা ভঙ্গ করার আদেশ জারি করলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। বৃহস্পতিবার লোকভবন থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে, আজ থেকেই এই আদেশ কার্যকর হয়েছে।​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার (বি) উপধারায় বর্ণিত ও অর্পিত ক্ষমতাবলে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি, ৭ মে ২০২৬ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার আদেশ জারি করেছেন। সংবিধানের নির্দিষ্ট বিধি মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে লোকভবন সূত্রে জানানো হয়েছে।​প্রসঙ্গত, সপ্তদশ বিধানসভার কার্যকালের মেয়াদ বৃহস্পতিবারই শেষ হচ্ছে। লোকভবন থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকেই আনুষ্ঠানিকভাবে অষ্টাদশ বিধানসভার কার্যক্রম শুরু হবে। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের আবহে এই সাংবিধানিক প্রক্রিয়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha