Friday, August 14, 2026
বাড়ি জাতীয় দিল্লিতে আগুনে ঝলসে মৃত্যু ৯ জনের, গুরুতর জখম আরও ৪

দিল্লিতে আগুনে ঝলসে মৃত্যু ৯ জনের, গুরুতর জখম আরও ৪

দিল্লিতে আগুনে ঝলসে মৃত্যু ৯ জনের, গুরুতর জখম আরও ৪

নয়াদিল্লি, ৩ মে (হি.স.): আগুনে ঝলসে মৃত্যু হল অন্তত ৯ জনের। জখম বেশ কয়েক জন। অন্তত ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে| রবিবার ভোরে দিল্লির বিবেক বিহারের একটি চার তলা আবাসনে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আবাসনের দোতলায় প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে গোটা আবাসনে। অন্তত ১২ জনকে উদ্ধার করা হয়। জখমদের উদ্ধার করে পাঠানো হয় কাছের হাসপাতালে। ঘণ্টা দুয়েক চেষ্টার পরে সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ফেটে আগুন লেগেছিল বলে অনুমান।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha