Friday, August 14, 2026
বাড়ি জাতীয় উৎকন্ঠার অবসান, প্রকাশিত আইসিএসই ও আইএসসি-র ফলাফল

উৎকন্ঠার অবসান, প্রকাশিত আইসিএসই ও আইএসসি-র ফলাফল

উৎকন্ঠার অবসান, প্রকাশিত আইসিএসই ও আইএসসি-র ফলাফল

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): উৎকন্ঠার অবসান, বৃহস্পতিবার প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি-র ফলাফল। দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩০ দিন এবং দ্বাদশের ফল পরীক্ষা শেষের ২৬ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের দশমের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি (৯৯.৮৫ শতাংশ)। দ্বাদশের পরীক্ষায় এগিয়ে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলি (৯৯.৮৭ শতাংশ)।

২০২৬-এর আইসিএসই পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৮ শতাংশ। পরীক্ষা দিয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন। মোট ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ০৩২ জন (৯৮.৯৩ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৫৫৮ জন (৯৯.৪৬ শতাংশ)। এ বছর মোট ২,৯৫৭টি স্কুলে দশমের পরীক্ষা নেওয়া হয়েছিল।

পশ্চিমবঙ্গে আইএসসি পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ০২ হাজার ৪১৪ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৩ হাজার ৪৭২ জন (৯৮.৮১ শতাংশ), ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৯৪২ জন (৯৯.৪৮ শতাংশ)। মোট ১,৫৫৩টি স্কুলে দ্বাদশের পরীক্ষা নেওয়া হয়েছিল। সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, খাতা রিভিউ করার সুযোগ পাবে পড়ুয়ারা ১ থেকে ৪ মে পর্যন্ত।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha