Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): ইস্টার উৎসব উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার ইস্টারের প্রাক্কালে দেওয়া এক বার্তায় তিনি দেশ-বিদেশে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়ের সকল সদস্যকে বিশেষ শুভেচ্ছা জানান।

বার্তায় রাষ্ট্রপতি বলেন, ইস্টার খ্রিস্টধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা প্রভু যিশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে পালিত হয়। এই পবিত্র উৎসব সত্য, প্রেম, করুণা, ত্যাগ এবং ক্ষমার মতো মানবিক মূল্যবোধকে জীবনে গ্রহণ করার প্রেরণা দেয়।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, এই শুভ মুহূর্তে সবাই যেন পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার অঙ্গীকার করেন এবং একটি উন্নত ভবিষ্যৎ গঠনে একসঙ্গে কাজ করেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha