Thursday, August 13, 2026
বাড়ি জাতীয় ভূমিধসে ফের অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

ভূমিধসে ফের অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

ভূমিধসে ফের অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

বানিহাল, ৪ এপ্রিল (হি.স.) : ভূমিধসের জেরে ফের অবরুদ্ধ হয়ে পড়ল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ভূমিধসের কারণে শনিবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের একটি অংশ অবরুদ্ধ হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আটকে পড়েছে বহু গাড়ি।

বানিহালের ডিএসপি ট্র্যাফিক সুরিন্দর পাল সিং বলেন, "জনগণের কাছে আবেদন, তাঁরা যেন ট্র্যাফিক পরামর্শ দেখে গাড়ি চালান। আবহাওয়ার অবস্থা না দেখে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জনবল ও যন্ত্রপাতি ঘটনাস্থলে পৌঁছেছে এবং কাজে নিয়োজিত রয়েছে। রাস্তা মেরামতের কাজ চলছে।" শনিবারই জম্মু ও কাশ্মীরের ডোডা ও বারামুল্লায় বৃষ্টিপাত হয়েছে। অনেক জেলায় তুষারপাতও হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha