Tuesday, October 13, 2026
বাড়ি জাতীয় বিদেশনীতির জন্যই ভুগতে হচ্ছে দেশবাসীকে : মল্লিকার্জুন খাড়গে

বিদেশনীতির জন্যই ভুগতে হচ্ছে দেশবাসীকে : মল্লিকার্জুন খাড়গে

বিদেশনীতির জন্যই ভুগতে হচ্ছে দেশবাসীকে : মল্লিকার্জুন খাড়গে

বেঙ্গালুরু, ৪ এপ্রিল (হি.স.): দেশের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, বিদেশনীতির জন্যই ভুগতে হচ্ছে দেশবাসীকে। পশ্চিম এশিয়ায় সংকট নিয়ে শনিবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাড়গে বলেন, "দেশে গ্যাসের সমস্যা চলছে। মানুষ লাইনে আটকে পড়ছে। এটা সবার জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকারের এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।"

মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, "তাদের বিদেশ নীতি সঠিক নয়, তাতে তারা মনোযোগ দিচ্ছে না। তাদের বিদেশ নীতি সঠিক না হওয়ার কারণেই আজ আমরা ভুগছি।" উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, দেশে জ্বালানি ও গ্যাসের কোনও সংকট নেই। দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha