Monday, August 17, 2026
বাড়ি জাতীয় গুড ফ্রাইডে সম্প্রীতি ও সহানুভূতির মূল্যবোধকে গভীর করে তোলে : প্রধানমন্ত্রী

গুড ফ্রাইডে সম্প্রীতি ও সহানুভূতির মূল্যবোধকে গভীর করে তোলে : প্রধানমন্ত্রী

গুড ফ্রাইডে সম্প্রীতি ও সহানুভূতির মূল্যবোধকে গভীর করে তোলে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): গুড ফ্রাইডেতে যীশু খ্রিস্টের আত্মত্যাগকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, গুড ফ্রাইডে আমাদের যিশু খ্রিস্টের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। এই দিনটি যেন সম্প্রীতি, সহানুভূতি ও ক্ষমার মূল্যবোধকে আরও গভীর করে তোলে। ভ্রাতৃত্ব ও আশা যেন আমাদের সকলকে পথ দেখায়।

মাত্র ৩৩ বছর বয়সে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুকে। দিনটি ছিল এক শুক্রবার। কিন্তু যে দিনটির সঙ্গে এমন বেদনাদায়ক ইতিহাস সেই দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে পালন করা হয়। যিশুর আত্মবলিদানকেই এই দিনে স্মরণ করা হয়। মনে করা হয়, পবিত্র শুক্রবারের দিনটি তিনি সত্যের জয়ের বাণী প্রচার করেছিলেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha