Sunday, August 16, 2026
বাড়ি জাতীয় আইএনএস তারাগিরি নৌবাহিনীর শক্তিকে আরও শক্তিশালী করবে : রাজনাথ সিং

আইএনএস তারাগিরি নৌবাহিনীর শক্তিকে আরও শক্তিশালী করবে : রাজনাথ সিং

আইএনএস তারাগিরি নৌবাহিনীর শক্তিকে আরও শক্তিশালী করবে : রাজনাথ সিং

বিশাখাপত্তনম, ৩ এপ্রিল (হি.স.): আইএনএস তারাগিরি নৌবাহিনীর শক্তিকে আরও শক্তিশালী করবে। জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, আইএনএস তারাগিরি আমাদের নৌবাহিনীর শক্তি, মূল্যবোধ এবং অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। শুক্রবার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে অত্যাধুনিক রণতরী তারাগিরি। এই অনুষ্ঠানে রাজনাথ বলেন, "পারস্য উপসাগর হোক বা মালাক্কা প্রণালী, আমাদের নৌবাহিনী ভারত মহাসাগরে নিরন্তর নিজস্ব উপস্থিতি বজায় রাখে। যখনই কোনও সংকট দেখা দেয়, তা উদ্ধার অভিযান হোক বা মানবিক সহায়তা প্রদান, আমাদের নৌবাহিনী সর্বদা অগ্রভাগে থাকে। আমাদের নৌবাহিনী ভারতের মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতীক। আইএনএস তারাগিরির আনুষ্ঠানিক যাত্রা শুরু আমাদের নৌবাহিনীর শক্তি, মূল্যবোধ এবং অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।" প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, "এখন অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘তারাগিরি’ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে। তারাগিরির অন্তর্ভুক্তি ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তির প্রতীক। এই উপলক্ষে আমি মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড এবং ভারতীয় নৌবাহিনী সহ সকল দেশবাসীকে অভিনন্দন জানাই।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha