Friday, August 14, 2026
বাড়ি জাতীয় জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

নয়াদিল্লি , ৩১ মার্চ (হি.স.): ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি-তে যোগ দেন লিয়েন্ডার। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও ডঃ সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন লিয়েন্ডার। লিয়েন্ডার যে বিজেপি-তে যোগ দেবেন, তা চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। এক সপ্তাহ আগেই কলকাতায় নিউ টাউনের হোটেলে পাকা কথা হয়ে গিয়েছিল। সূত্রের খবর, প্রায় আট মাস আগে দিল্লিতে বিজেপি-র সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁর। প্রাক্তন টেনিস তারকার বিজেপি-তে যোগদানের বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় গত সপ্তাহের মঙ্গলবারই। ওই রাতে হঠাৎই কলকাতার নিউ টাউনের এক হোটেলে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন টেনিস তারকা।

মঙ্গলবার বিজেপিতে যোগ দেওয়ার পর লিয়েন্ডার পেজ বলেন, "আজ আমার জীবনের একটি বড় দিন। আমি প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ জি এবং নিতিন নবীন জি-কে ধন্যবাদ জানাতে চাই। খেলাধুলা এবং যুবকদের সেবা করার জন্য এটি আমার জন্য একটি বড় সুযোগ। আমি ৪০ বছর ধরে দেশের হয়ে খেলেছি, এখন সেবা করার সময়। আমি জানি টোকিও অলিম্পিকে আমাদের দলের পারফরম্যান্সের জন্য কিরেন রিজিজুজি কতটা আবেগ দিয়ে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব তিনি পালন করেছেন। এখন ভারত বিশ্বের সবচেয়ে তরুণ দেশ। আগামী ২০-২৫ বছরে আমাদের ক্রীড়া শিক্ষার উপর মনোযোগ দেওয়া উচিত। ১৯৮৬ সালে পশ্চিমবঙ্গে তেমন কোনও ক্রীড়া পরিকাঠামো ছিল না। আজও দেশে কোনও ইনডোর টেনিস কোর্ট নেই। বাংলা, তামিলনাড়ু, বিহার আরও ভালো করতে পারে, কিন্তু আমাদের ক্রীড়া শিক্ষায় যুবকদের অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করার উপর মনোযোগ দিতে হবে। আমার স্বপ্ন হলো ভারতে নারী ক্ষমতায়নের জন্য সমান সুযোগের বৃত্তির একটি কর্মসূচি নিয়ে আসা।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha