Friday, August 14, 2026
বাড়ি জাতীয় সম্পূর্ণ সুস্থ সোনিয়া, আপাতত বাড়িতেই চলবে চিকিৎসা

সম্পূর্ণ সুস্থ সোনিয়া, আপাতত বাড়িতেই চলবে চিকিৎসা

সম্পূর্ণ সুস্থ সোনিয়া, আপাতত বাড়িতেই চলবে চিকিৎসা

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। মঙ্গলবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে সোনিয়াকে। আপাতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে। স্যার গঙ্গা রাম হাসপাতাল জানিয়েছে, সোনিয়া গান্ধীকে গত ২৪ মার্চ রাত ১০:২২ মিনিটে জ্বর নিয়ে স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের চেয়ারম্যান ডঃ অজয় স্বরূপের মতে, ডাঃ ডি. এস. রানা, ডাঃ এস. নন্দী এবং ডঃ অরূপ বসুর তত্ত্বাবধানে একটি সিস্টেমিক ইনফেকশনের জন্য তাঁর অ্যান্টিবায়োটিক চিকিৎসা করা হয় এবং তিনি চিকিৎসায় ভালোভাবে সাড়া দেন। তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন এবং বাড়িতে পরবর্তী চিকিৎসা ও ফলো-আপের জন্য মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha