Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় ইন্সটাতেও জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদী, ১০ কোটি ছাড়িয়ে গেল ফলোয়ার্স

ইন্সটাতেও জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদী, ১০ কোটি ছাড়িয়ে গেল ফলোয়ার্স

ইন্সটাতেও জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদী, ১০ কোটি ছাড়িয়ে গেল ফলোয়ার্স

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেও সমানভাবে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম রাষ্ট্রনেতা হলেন, যার ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়ন ছুঁল। রাজনৈতিক নেতা হিসাবেও মোদীই একমাত্র, যার ১০ কোটি ফলোয়ার্স রয়েছে।

২০১৪ সালে ইন্সটাগ্রাম জয়েন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত এক দশকে প্রধানমন্ত্রী মোদীর অ্য়াকাউন্ট বিশ্বনেতাদের মধ্যে অন্যতম এনগেজিং ডিজিটাল স্পেস হয়ে ওঠে। চমকপ্রদ তথ্য হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিগুণ ফলোয়ার্স রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাষ্ট্রনেতাদের ইন্সটাগ্রাম ফলোয়ার্সের নিরিখে এক নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৪৩.২ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১৫ মিলিয়ন। চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, তাঁর ফলোয়ার্স ১৪.৪ মিলিয়ন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha