Sunday, August 16, 2026
বাড়ি জাতীয় দেশে প্রথম ওবেসিটি গাইডলাইন আনছে কেন্দ্র!

দেশে প্রথম ওবেসিটি গাইডলাইন আনছে কেন্দ্র!

দেশে প্রথম ওবেসিটি গাইডলাইন আনছে কেন্দ্র!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ অগস্ট : স্বাধীনতা দিবসের দিন স্থূলতা বা ‘অবেসিটি’ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবেসিটিকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেন তিনি। তাতেই নড়চড়ে বসল কেন্দ্র। প্রথমবার অবেসিটি নিয়ে গাইডলাইন আনছে কেন্দ্র।

সরকারি সূত্র জানা গিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) পরামর্শ দিয়েছে, মোটা হওয়া বা মেদবহুলতায় লাগাম টানতে অবিলম্বে গাইডলাইন করা উচিত কেন্দ্রের। সেই মতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি আইসিএমআরের ডিরেক্টর জেনারেল, স্বাস্থ্যমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা, পুষ্টিবিদ, ব্যারিয়াট্রিক সার্জেন, ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডাক্তার ও চিকিত্‍সা বিজ্ঞানীদের নিয়ে একটি বৈঠক হয়েছ। সেখানেই এই বিষয়ে দেশে নির্দিষ্ট গাইডলাইন আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

অতীতে ভারতে স্থূলতা নিয়ে কোনও ন্যাশনাল গাইডলাইন ছিল না। সাধারণত ডাক্তার বা চিকিত্‍সা বিজ্ঞানীরা বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এবারে দেশের নিজস্ব গাইডলাইন তৈরি হচ্ছে। যা ভারতীয়দের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha