Friday, August 14, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ অগস্ট : আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার তাঁদের গ্রেপ্তারির পাশাপাশি দুটি নৌকোও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর।

গ্রেপ্তার হওয়া ১৪ জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ১০ জনের একটি দল পম্বন বন্দর থেকে রওনা দিয়েছিল। তাঁরা কারপিট্টির কাছে মাছ ধরছিলেন। তখনই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। অন্য ৪ জনের দলটিকে গ্রেপ্তার করা হয় কাচ্চিথিভু দ্বীপের কাছ থেকে। একই অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধেও। প্রথম দলটিকে গ্রেপ্তার করে ভেনবুঝা বন্দরে এবং দ্বিতীয় দলটিকে নিয়ে যাওয়া হয়েছে কাঙ্গেসান্তুরাই ক্যাম্পে।
শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেপ্তারির ঘটনা নৈমিত্তক হয়ে দাঁড়িয়েছে। দ্বীপরাষ্ট্রে জেলবন্দি ভারতীয় মৎস্যজীবীদের সংখ্যা নেহাত কম নয়। গত বছর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এই বিষয়ে একটি চিঠি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেখানে তিনি আর্জি জানান, শ্রীলঙ্কার হাতে ধৃত মৎস্যজীবীদের দ্রুত মুক্ত করানো হোক। স্ট্যালিন আরও জানান, একের পর এক গ্রেপ্তারির ঘটনায় ‘আতঙ্কে’ ভুগছেন মৎস্যজীবীরা। জীবিকা নিয়ে ‘অনিশ্চয়তা’ তৈরি হচ্ছে তাঁদের মধ্যে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha