Wednesday, August 12, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ট্রাম্পের বার্তার পরেই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

ট্রাম্পের বার্তার পরেই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

ট্রাম্পের  বার্তার পরেই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ জুন : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেল! ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভোরে তেহরান থেকে সকলকে সরে যেতে বলেছেন। ট্রাম্পের ওই বার্তার পরেই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে ইরানের পরমাণুকেন্দ্রে ইজ়রায়েলি হামলার পরেই অপরিশোধিত তেলের দাম ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। মঙ্গলবার সকালে ফের বৃদ্ধি পেয়েছে তেলের দাম। আমেরিকার বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম ৮৭ সেন্ট (১০০ সেন্টে এক ডলার) বৃদ্ধি পেয়ে হয়েছে ব্যারেলপিছু ৭২.৬৪ ডলার (ভারতীয় মুদ্রায় ৬২৬৮ টাকা)। বেঞ্চমার্ক হল একটি নির্দিষ্ট অপরিশোধিত তেল, যা বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণের জন্য মানদণ্ড হিসাবে ব্যবহার হয়।

একই রকম ভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের অপর মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেটির ব্যারেলপিছু দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৪.১০ ডলার (ভারতীয় মুদ্রায় ৬৩৮৯ টাকা)। বস্তুত, বিশ্বের খনিজ তেলের ভাণ্ডারের প্রায় ১০ শতাংশ রয়েছে ইরানের হাতে। বিশ্বে তৈল রফতানিকারী দেশগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে রয়েছে ইরান। পেট্রোলিয়াম রফতানিকারী দেশগুলির সংস্থা ওপেক-এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাষ্ট্র এটি। শুক্রবার থেকে শুরু হওয়া ইজ়রায়েল এবং ইরানের সংঘর্ষের মাঝে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারেও উত্তেজনা ছড়িয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha