Saturday, October 17, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ৭ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিলেন ১০২ বছরের নারী

৭ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিলেন ১০২ বছরের নারী

৭ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিলেন ১০২ বছরের নারী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ আগস্ট: বয়স তাঁর ১০২ বছর। জন্মদিনে দুঃসাহসী একটি কাজ করেছেন যুক্তরাজ্যের এক নারী। ছোট্ট একটি উড়োজাহাজ নিয়ে উড়ে যান প্রায় ৭ হাজার ফুট উঁচুতে। এরপর প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন তিনি।সাহসী এই অভিযান শেষে দিব্যি সুস্থ আছেন ওই নারী। এখন প্রত্যাশা করছেন, তাঁকে দেখে অন্য প্রবীণেরা কর্মক্ষম থাকার প্রেরণা পাবেন।ঘটনাটি গত রোববারের। প্রবীণ এই স্কাইডাইভারের নাম মানেত্তে বেইলি। বাড়ি পূর্ব ইংল্যান্ডের বেনহিল গ্রিন এলাকায়।একজন সহায়তাকারীকে সঙ্গে নিয়ে ২ হাজার ১০০ মিটার বা ৬ হাজার ৯০০ ফুট উঁচু থেকে ঝাঁপ দেন তিনি। তখনকার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম।’ আরও বলেন, ‘ঝাঁপ দেওয়ার সময় চোখ বন্ধ করে ফেলেছিলাম।’

নিজের ১০২তম জন্মদিনে এমন অর্জনের পর বিবিসি রেডিওকে এই নারী বলেন, ‘যাঁরা ৮০ থেকে ৯০ বছরের দিকে এগিয়ে যাচ্ছেন, তাঁরা যাতে কাজকর্ম ছেড়ে না দেন। তাঁদের চালিয়ে যেতে হবে।’এমন দুঃসাহসী অর্জনের ঘটনা মানেত্তের জীবনে এটাই প্রথম নয়। নিজের শততম জন্মদিনে ঘণ্টায় ২১০ কিলোমিটার গতিতে ফেরারি রেসিং কার চালিয়ে উদ্‌যাপন করেছিলেন তিনি।এই নারী বিবিসিকে বলেন, তাঁর এক বন্ধুর ৮৫ বছর বয়সী বাবার স্কাইডাইভের গল্প শুনে এ বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। বলেন, ‘যদি ৮৫ বছরের একজন প্রবীণ ব্যক্তি এটা করতে পারেন, তাহলে আমিও পারব।’

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha