Sunday, October 18, 2026
বাড়ি বিশ্ব সংবাদ আবারও ফিরছে কোভিড? এবার করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! প্রচারের মাঝেই আইসোলেশনে

আবারও ফিরছে কোভিড? এবার করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! প্রচারের মাঝেই আইসোলেশনে

আবারও ফিরছে কোভিড? এবার করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! প্রচারের মাঝেই আইসোলেশনে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ জুলাই: করোনা আক্রান্ত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ গত বুধবার লাস ভেগাস যাওয়ার পথে তাঁর মধ্যে কোভিডের প্রাথমিক কিছু লক্ষণ দেখা দিলে তাঁর মেডিক্যাল টেস্ট করানো হয়৷ সেই পরীক্ষার পরেই জানতে পারা যায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আপতদৃষ্টিতে অসুস্থতা তেমন গুরুতর বোধ না হলেও, তাঁর বয়স বেশি হওয়ায় বিষয়টি চিন্তার কারণ বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা৷ প্রেস সচিব কেরিন জঁ-পিয়েরি জানিয়েছেন, বাইডেন বিমানযোগে তাঁর ডেলাওয়ারের বাড়িতে চলে যাচ্ছেন৷ সেখান তিনি কিছুদিন সেলফ আইসোলেশনে থাকবেন এবং সেখান থেকেই প্রেসিডেন্টের যাবতীয় দায়িত্ব, কর্তব্য, কাজকর্ম পালন করবেন৷

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha