Monday, August 17, 2026
বাড়ি বিশ্ব সংবাদ নেপালের প্রাক্তন স্পিকার গ্রেফতার

নেপালের প্রাক্তন স্পিকার গ্রেফতার

নেপালের প্রাক্তন স্পিকার গ্রেফতার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ মার্চ  :  সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল নেপালের সাংসদের নিম্নকক্ষের প্রাক্তন স্পিকার, কৃষ্ণ বাহাদুর মাহারাকে। কপিলাবস্তু থেকে গ্রেফতার করে বিমানে করে কাঠমান্ডুতে আনা হয়েছে তাঁকে।

নেপালের কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাহারা। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছিলেন দেশের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী। আপাতত তাঁকে চার দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই তাঁকে জেরা করা হবে। প্রসঙ্গত, গত বছর ৬১ কিলোগ্রাম সোনা উদ্ধার হওয়ার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল নেপালে। সে সময় বেশ কিছু মহলে সন্দেহ প্রকাশ করা হয় যে দেশে সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন বহু বর্ষীয়ান নেতা। এর পরেই তদন্ত শুরু হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha