Friday, August 14, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ব্রাজিলে অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করলেন বলসোনারো

ব্রাজিলে অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করলেন বলসোনারো

ব্রাজিলে অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করলেন বলসোনারো

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৭ ফেব্রুয়ারি: নিজে রাজনৈতিক নিপীড়নের শিকার বলে মন্তব্য করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি বলেন, ‘এক বছরের বেশি সময় আগে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর থেকে আমি রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হচ্ছি।’সেই সঙ্গে কোনো ধরনের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেছেন বলসোনারো।স্থানীয় সময় গতকাল রোববার ব্রাজিলের সাও পাওলোতে কয়েক হাজার সমর্থকের সামনে দেওয়া বক্তব্যে বলসোনারো এসব কথা বলেন। তিনি বলেন, অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার যেসব অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা।ব্রাজিলের সবশেষ নির্বাচনে বামপন্থী লুলা ডি সিলভার কাছে হেরে যান বলসোনারো। তবে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ওই সময় ব্রাজিলের সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে হামলা চালান কট্টর ডানপন্থী বলসোনারোর সমর্থকেরা। এটাকে অভ্যুত্থানের চেষ্টা হিসেবে দেখা হয়। এতে বলসোনারোর উসকানি রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।গতকাল সমাবেশে বলসোনারো বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। এ সময় তিনি অতীতকে ভুলে ব্রাজিলকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বাক্‌স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেন।সমাবেশে এসেছিলেন আলেকজান্ডার ফ্রান (৫৩)। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালক তিনি। তিনি বলেন, ‘সমাবেশে অনেক মানুষ এসেছেন। কারণ, দেশের জন্য আমরা যা চাই, সেটা আমাদেরই প্রকাশ করতে হবে।’৫৫ বছর বয়সী সামরিক কর্মকর্তা রোজারিও মোরগাদো বলেন, ব্রাজিলের রাজনীতিবিদেরা মানুষকে রাজপথে নামতে দেখতে ভয় পান। সেই প্রেক্ষাপটে এ সমাবেশ অভূতপূর্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha