Wednesday, August 12, 2026
বাড়ি বিশ্ব সংবাদ জাপানে ভূমিকম্প: তীব্র শীতের মধ্যে ভূমিধসের হুমকির মুখে জীবিতরা

জাপানে ভূমিকম্প: তীব্র শীতের মধ্যে ভূমিধসের হুমকির মুখে জীবিতরা

জাপানে ভূমিকম্প: তীব্র শীতের মধ্যে ভূমিধসের হুমকির মুখে জীবিতরা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌  ৩ জানুয়ারি:  জাপানে নতুন বছরের প্রথমদিনে হওয়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। জীবিতরা তীব্র শীতের মোকাবেলা করছেন, তারমধ্যেই ভারি বৃষ্টির পূর্বাভাস এসেছে।সোমবার স্থানীয় সময় বিকালে জাপানের মধ্যাঞ্চলীয় নোতো উপদ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রত্যন্ত অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ায় অতি প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে বিঘ্ন ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বুধবার ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে।

ভেঙে পড়া রাস্তা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং দুর্যোগপূর্ণ এলাকাগুলোর অবস্থান প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে। এতে ভূমিকম্পের দুই দিন পরও হতাহত ও ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পরিষ্কার হয়নি। ভূমিকম্পে ৫৫ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কর্তৃপক্ষ এমনটি জানালেও বুধবার মৃতের সংখ্যা ৬২ জন বলে নিশ্চিত করছে।ভূমিকম্প দূর্গতদের বিদ্যুৎ ও পানিসহ মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিজ সরকারের প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দুর্যোগ মোকাবেলা বিষয়ক বৈঠক চলাকালে কিশিদা বলেছেন, “যতজনকে সম্ভব উদ্ধারের জন্য অনুগ্রহ করে আপনাদের ক্ষমতার মধ্যে থাকা সবকিছুই করুন, মনে রাখবেন এটি সময়ের বিরুদ্ধে একটি যুদ্ধ।”ভূমিকম্প দূর্গতরা হয়তো আরও কিছুদিন তাদের বাড়িতে ফিরতে পারবে না বলে জানিয়েছেন তিনি।  

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha