Friday, August 14, 2026
বাড়ি বিশ্ব সংবাদ কোভিড-১৯: রাশিয়ায় প্রথমবারের মত দৈনিক সংক্রমণ লাখ ছাড়ালো

কোভিড-১৯: রাশিয়ায় প্রথমবারের মত দৈনিক সংক্রমণ লাখ ছাড়ালো

কোভিড-১৯: রাশিয়ায় প্রথমবারের মত দৈনিক সংক্রমণ লাখ ছাড়ালো
স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি। কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর এই প্রথম রাশিয়ায় এক দিনে এক লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়া কর্তৃপক্ষ শনিবার সে দেশে ২৪ ঘণ্টায় এক লাখ ১৩ হাজার ১২২ জন নতুন রোগী শনাক্তের খবর দেয়। করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ধরন ওমিক্রনের কারণে এমনটা হয়েছে বলে জানান দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স। এদিন মারা গেছেন ৬৬৮ জন।রয়টার্সের হিসাব অনুযায়ী, গত শুক্রবার রাশিয়ায় কোভিড-১৯ এ মোট মৃত্যু সাত লাখ ছাড়িয়ে যায়। যুক্তরাষ্ট্রের পর যা দ্বিতীয় সর্বোচ্চ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha