নয়াদিল্লি,
৯ নভেম্বর
(হি.স.):
ভারত ও লেবাননের মধ্যে সোমবার দিল্লিতে প্রথম অনুষ্ঠিত হলো বিদেশ দফতরের আলোচনা। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক-নিরাপত্তা,
অর্থনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ,
ডিজিটাল গণপরিকাঠামো এবং ওষুধশিল্পে সহযোগিতাকে অগ্রাধিকার দিতে সম্মত হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যম এক্স-এর একটি পোস্টে জানিয়েছেন,
এই সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন বিদেশ মন্ত্রকের সচিব
(সিপিভি ও ওআইএ)
রাষ্ট্রদূত শ্রীপ্রিয়া রঙ্গনাথন এবং লেবাননের বিদেশ ও প্রবাসী মন্ত্রকের মহাসচিব রাষ্ট্রদূত আবদেল সাত্তার ইসা।
আলোচনায় দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করে। বৈঠকে ভারত ও লেবাননের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা,
অর্থনৈতিক সম্পর্ক এবং সামাজিক-সাংস্কৃতিক আদান-প্রদানের সমস্ত দিক পর্যালোচনা করে উভয় পক্ষ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান