Monday, November 2, 2026
বাড়ি বিশ্ব সংবাদ নেপালে কাতার এয়ারওয়েজের বিমানকর্মীর হ্যান্ডব্যাগ থেকে সোনা উদ্ধার

নেপালে কাতার এয়ারওয়েজের বিমানকর্মীর হ্যান্ডব্যাগ থেকে সোনা উদ্ধার

নেপালে কাতার এয়ারওয়েজের বিমানকর্মীর হ্যান্ডব্যাগ থেকে সোনা উদ্ধার



কাঠমান্ডু, ২ নভেম্বর (হি.স.) : নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের এক বিমানকর্মীর হ্যান্ডব্যাগ থেকে সোনা উদ্ধার করল নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় সংশ্লিষ্ট বিমানকর্মীকে আটক করে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

সোমবার জানা গিয়েছে, রবিবার রাত আড়াইটে নাগাদ কাতারের রাজধানী দোহা থেকে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৫০ নম্বর বিমানটি কাঠমান্ডুতে পৌঁছয়। ওই বিমানের এক বিমানকর্মী মারিয়াম গজৌনি হ্যান্ডব্যাগ নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক দফতরের ওয়াক-থ্রু গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। তখনই ব্যাগের ভিতর থেকে সোনার বিস্কুটের মতো দেখতে দুটি হলুদ রঙের বস্তু উদ্ধার হয়। প্রতিটি বস্তুর ওজন ২০ গ্রাম বলে জানা গিয়েছে।

নেপাল সশস্ত্র পুলিশ বাহিনী এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক দফতরের যৌথ দল ওই বস্তুগুলি উদ্ধার করে। পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য সেগুলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha