Sunday, October 11, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পড়ুয়া বিক্ষোভে উত্তাল ফ্রান্স! রাজপথে ৩ লক্ষ আন্দোলনকারী

পড়ুয়া বিক্ষোভে উত্তাল ফ্রান্স! রাজপথে ৩ লক্ষ আন্দোলনকারী

পড়ুয়া বিক্ষোভে উত্তাল ফ্রান্স!  রাজপথে ৩ লক্ষ আন্দোলনকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৫ অক্টোবর : যত সময় যাচ্ছে ততই ঝাঁজ বাড়ছে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের। স্কুলের শ্রেণিকক্ষের জরাজীর্ণ অবস্থা, অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটের প্রতিবাদে বন্ধ শয়ে শয়ে স্কুল। দেখতে দেখতে দ্বিতীয় সপ্তাহে পড়ল এই বিক্ষোভ। জানা যাচ্ছে, মঙ্গলবার দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হতে চলেছে। তার আগে সোমবারই দেশজুড়ে রাজপথে নেমে আসতে দেখা গিয়েছে ৩ লক্ষ পড়ুয়াকে। 


ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে রবিবার সন্ধ্যায় জানিয়েছেন, ফ্রান্সের মোট ৩,৭০০টি হাই স্কুলের মধ্যে সোমবার ৪০০ থেকে ৫০০টি স্কুল পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ থাকবে। তবে ধীরে ধীরে এবং আংশিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি। প্যারিসের উপকণ্ঠে একটি হাই স্কুলে শিক্ষক-সংকটের জেরে সেপ্টেম্বরের শেষের দিকে এই বিক্ষোভের সূচনা হয়। যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এবং ঝাঁজ ক্রমশই বাড়ছে।


গত সোমবার থেকে ধরলে এপর্যন্ত এই আন্দোলনে অংশ নেওয়া প্রায় ৫ হাজার তরুণ-তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন বহু। তাঁদের মধ্যে শিক্ষকের পাশাপাশি সাধারণ মানুষও রয়েছে। সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরো বলে মনে করা হচ্ছে।


প্যারিসের পুলিশ প্রধান প্যাট্রিস ফোর শনিবার এক খোলা চিঠিতে জানাচ্ছেন, যাঁরা এই বিক্ষোভের সূচনা করেছিলেন, তাঁদের হাতে এখন আর এর নিয়ন্ত্রণ নেই। তিনি শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণ বিক্ষোভের পথ বেছে নেওয়ার আহ্বান জানান। কিন্তু এরপরই ছাত্র সংগঠনগুলি মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, বিশেষ করে প্যারিসের কেন্দ্রস্থলে আয়োজিত বিক্ষোভে আরও হিংস্র ঘটনা ঘটতে পারে। কারণ অতি-বাম ও নৈরাজ্যবাদী গোষ্ঠীগুলো এই আন্দোলনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাতে পারে বলে উদ্বেগ রয়েছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha