Tuesday, October 13, 2026
বাড়ি বিশ্ব সংবাদ আপার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পে এখনও নিখোঁজ ৫৪৫

আপার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পে এখনও নিখোঁজ ৫৪৫

আপার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পে এখনও নিখোঁজ ৫৪৫

কাঠমান্ডু, ১১ সেপ্টেম্বর (হি.স.): বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের আপার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পে এখনও ৫৪৫ জনের সন্ধান মেলেনি। নিখোঁজদের সন্ধানে প্রকল্পের সুড়ঙ্গ এবং হেডবক্স এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রকল্প কর্তৃপক্ষের তরফে এই তথ্য জানানো হয়েছে।

নিখোঁজদের উদ্ধারে নেপালি সেনা, নেপাল ড্রোন অ্যাসোসিয়েশন এবং শেরপাদের নিয়ে একাধিক দল কাজ করছে। পাশাপাশি প্রশিক্ষিত কুকুরও তল্লাশি অভিযানে নামানো হয়েছে।

শুক্রবার প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার আগে প্রকল্প এলাকায় মোট ১,৪৩৩ জন কর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৮৭৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ৫৪৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের মধ্যে ৯ জন দক্ষিণ কোরিয়ার, ৩৪ জন চিনের এবং ৫০ জন ভারতের নাগরিক। বাকি নিখোঁজরা নেপালের নাগরিক বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha