Monday, August 10, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩,৩৪৩, অস্থায়ী ক্যাম্পে আশ্রয় বহু মানুষের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩,৩৪৩, অস্থায়ী ক্যাম্পে আশ্রয় বহু মানুষের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩,৩৪৩, অস্থায়ী ক্যাম্পে আশ্রয় বহু মানুষের

কারাকাস, ৬ জুলাই (হি.স.): ভূমিকম্পের আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে ভেনেজুয়েলা। কিন্তু, ভেনেজুয়েলায় গত মাসের জোড়া ভূমিকম্পে এখনও বাড়ছে মৃত্যু। এযাবৎ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৩৪৩। এছাড়াও আহত হয়েছেন ১৬,৪৭০ জন। ভূমিকম্পের ফলে গৃহহীন ১৭ হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬,৪৬২ জনকে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য ৮০টি অস্থায়ী ক্যাম্পও স্থাপন করা হয়েছে। এই মুহূর্তে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় বহু মানুষের।

গত মাসে জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। যা লাতিন আমেরিকার অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত। এই ভূমিকম্পে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং হতাহতদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha