Monday, August 10, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পূর্ব ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

পূর্ব ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

পূর্ব ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

জাকার্তা, ৪ জুলাই (হি.স.) : পূর্ব ইন্দোনেশিয়ার নর্থ মালুকু প্রদেশের উপকূল সংলগ্ন এলাকায় শুক্রবার ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে , স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে টোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরের টারনেট শহরের এক বাসিন্দা জানান, তিনি একটি কফির দোকানে বসে ছিলেন। হঠাৎ চেয়ার কাঁপতে শুরু করলে অতীতের ভূমিকম্পের স্মৃতি ফিরে আসে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনও আশঙ্কা নেই।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। তাই বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha