Thursday, October 15, 2026
বাড়ি বিশ্ব সংবাদ করাচিতে গুলির লড়াইয়ে খতম ৬ জঙ্গি, মৃত্যু ৪ পাক সেনার

করাচিতে গুলির লড়াইয়ে খতম ৬ জঙ্গি, মৃত্যু ৪ পাক সেনার

করাচিতে গুলির লড়াইয়ে খতম ৬ জঙ্গি, মৃত্যু ৪ পাক সেনার

করাচি, ২৮ জুন (হি.স.): পাকিস্তানের করাচির গুলিস্তান-ই-জোহর এলাকায় জঙ্গি হামলার ঘটনায় পাক সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। গুলির লড়াইয়ে ৬ জন জঙ্গি খতম হয়েছে। গুলিস্তান-ই-জোহর-এর পাশাপাশি ইউনিভার্সিটি রোডের মেটিওরোলজিক্যাল চৌরঙ্গির কাছেও গুলির লড়াই হয়।

জঙ্গিরা করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় অবস্থিত সিন্ধ রেঞ্জার্সের ভিট্টাই উইং সদর দফতরে হামলা চালায়। প্রথমে বিস্ফোরণ ঘটিয়ে তারা নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করে। এর পরে শুরু হয় এলোপাথাড়ি গুলিবর্ষণ। নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা অভিযান চালিয়ে হামলাকারীদের ঘিরে ফেলে। দীর্ঘ সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় ৯০ মিনিট ধরে পাকিস্তানি সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়। নিহত হয়েছে ৬ জঙ্গি, অন্যদিকে ৪ পাক সেনার মৃত্যু হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha