Thursday, August 13, 2026
বাড়ি বিশ্ব সংবাদ কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ, আহত অন্তত ৫৪ জন

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ, আহত অন্তত ৫৪ জন

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ, আহত অন্তত ৫৪ জন

দোহা, ২২ জুন (হি.স.): ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতারের অন্যতম বড় গ্যাস উৎপাদন কেন্দ্র। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার রাতে কাতারের শিল্পনগরী রাস লাফানে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ৫৪ জন আহত হয়েছেন। আরও ১৮ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

কাতার এনার্জি জানিয়েছে, রাস লাফানের বারজান এলাকায় একটি গ্যাস সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণ হয় রবিবার রাতে। তার পরে সেখানে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। উল্লেখ্য, গোটা বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন এবং রফতানি কেন্দ্র এটি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha