Sunday, August 16, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পাকিস্তানের কোয়েটায় রেললাইনে বিস্ফোরণে মৃত ২৪, আহত ৫০ জন

পাকিস্তানের কোয়েটায় রেললাইনে বিস্ফোরণে মৃত ২৪, আহত ৫০ জন

পাকিস্তানের কোয়েটায় রেললাইনে বিস্ফোরণে মৃত ২৪, আহত ৫০ জন

কোয়েটা, ২৪ মে (হি.স.): পাকিস্তানের কোয়েটায় রেললাইনে শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২৪ জনের। এছাড়াও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। রবিবার পাকিস্তানের কোয়েটায় একটি রেললাইনে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে অন্তত ২৪ জন মারা গিয়েছেন। এই বিস্ফোরণে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয় এবং এতে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। বিস্ফোরণের পর গোলাগুলিও চলে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, এর ফলে "নিরীহ প্রাণের মর্মান্তিক ক্ষতি হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন।" স্থানীয় বাসিন্দা ফায়াজ আহমেদ বলেন, "রবিবার সকালে বিস্ফোরণ হয় এবং আমরা বাইরে এসে দেখি, ট্রেনটিতে প্রচণ্ড হামলা হয়েছে, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটেছে। অনেকে আহত হয়েছেন।" কোয়েটা সামরিক সেনানিবাস থেকে যাত্রী তোলার পর ট্রেনটি অল্প কিছুদূর যাওয়ার পরেই 'চমন ফটক'-এর কাছে একটি ভয়াবহ আত্মঘাতী হামলার শিকার হয়।

ইদের ছুটিতে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন পাক সেনারা। বালোচিস্তান প্রদেশের কোয়েটা থেকে পেশোয়ারে যাচ্ছিলেন তাঁরা। ট্রেনের দু’টি বগিতে পরিবার-সহ উঠেছিলেন সেনারা। রবিবার সকালে ট্রেনটি যখন চমন ফটকের কাছে পৌঁছোয়, সেই সময় একটি গাড়ি এসে ট্রেনে ধাক্কা মারে। জোরালো বিস্ফোরণ হয়। দু’টি কামরা লাইনচ্যুত হয়। একেবারে দুমড়েমুচড়ে যায়। বেশ কয়েকটি বগিতে আগুন ধরে যায় বিস্ফোরণের জেরে। গাড়িটি বিস্ফোরকবোঝাই ছিল। ট্রেনের গতি একটু কম থাকায় গাড়িটি সজোরে গিয়ে ট্রেনে ধাক্কা মারে। তার পরই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। রেললাইনের ধারে থাকা বেশ কয়েকটি বহুতল, ২৫-৩০টি গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha