Wednesday, August 12, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইরান নিজের অধিকার রক্ষা করতে সক্ষম : মাসুদ পেজেশকিয়ান

ইরান নিজের অধিকার রক্ষা করতে সক্ষম : মাসুদ পেজেশকিয়ান

ইরান নিজের অধিকার রক্ষা করতে সক্ষম : মাসুদ পেজেশকিয়ান

তেহরান, ১৮ মে (হি.স.): শান্তি আলোচনার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করলে, কোনও অবস্থাতেই যুদ্ধ বন্ধের সমাধান-সূত্র বেরিয়ে আসবে না। সোমবার এই ভাষাতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ দিন ইরানের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, আপনারা যদি কথাই না বলেন, তা হলে কি এটা ধরে নিতে হবে যে আপনারা অনন্তকাল যুদ্ধটা চালিয়ে যেতে চান? ইতিমধ্যেই একাধিকবার যুদ্ধ বন্ধের ব্যাপারে ইরানের প্রস্তাব বাতিল করেছে আমেরিকা। সেই প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান এ দিন বলেন, ওদের কিছু সমস্যা রয়েছে ঠিকই, একই ভাবে আমাদেরও কিছু সমস্যা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সমর্থনকে সঙ্গী করে ইরান যেমন নিজের অধিকার রক্ষা করতে সক্ষম, তেমনি দেশের ঐক্য ও সংহতি বজায় রেখে যেকোনও কূটনৈতিক স্তরে মর্যাদার সঙ্গে আলোচনা চালাতেও প্রস্তুত।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha