Tuesday, August 11, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইরান থেকে ৩৪৫ জন ভারতীয় মৎস্যজীবীর নিরাপদ প্রত্যাবর্তন, আর্মেনিয়ার সহায়তায় চেন্নাই পৌঁছলেন

ইরান থেকে ৩৪৫ জন ভারতীয় মৎস্যজীবীর নিরাপদ প্রত্যাবর্তন, আর্মেনিয়ার সহায়তায় চেন্নাই পৌঁছলেন

ইরান থেকে ৩৪৫ জন ভারতীয় মৎস্যজীবীর নিরাপদ প্রত্যাবর্তন, আর্মেনিয়ার সহায়তায় চেন্নাই পৌঁছলেন

চেন্নাই, ৫ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই ইরানে আটকে পড়া ৩৪৫ জন ভারতীয় মৎস্যজীবীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনল ভারত সরকার। আর্মেনিয়ার পথ ধরে তাঁদের উদ্ধার করে শনিবার চেন্নাইয়ে পৌঁছে দেওয়া হয়।

এই উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর আর্মেনিয়ার সরকার এবং সেদেশের বিদেশমন্ত্রী আরাত মির্জোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, এই মানবিক উদ্যোগ দুই দেশের পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

রবিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ইরান থেকে ১২০০-রও বেশি ভারতীয় নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রীও রয়েছে। আর্মেনিয়া ও আজারবাইজানের করিডর ব্যবহার করে এই উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে, যেখানে ভারতীয় দূতাবাস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।

এদিকে, পশ্চিম এশিয়ায় অস্থিরতা চললেও সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে সীমিত উড়ান পরিষেবা চালু রয়েছে। বহু মানুষ এই উড়ানগুলির মাধ্যমে দেশে ফিরছেন।

জানা গেছে , ফেব্রুয়ারির শেষ থেকে এখনও পর্যন্ত ওই অঞ্চল থেকে ৬.২৪ লক্ষের বেশি যাত্রী ভারতে ফিরে এসেছেন। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। সেই কারণে বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার নিরবিচ্ছিন্নভাবে নজরদারি ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha