Wednesday, October 14, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পশ্চিম এশিয়ার যুদ্ধে মৃতের সংখ্যা ১৫৬৩ ছাড়াল, উদ্বেগ বাড়ছে মানবিক পরিস্থিতি নিয়ে

পশ্চিম এশিয়ার যুদ্ধে মৃতের সংখ্যা ১৫৬৩ ছাড়াল, উদ্বেগ বাড়ছে মানবিক পরিস্থিতি নিয়ে

পশ্চিম এশিয়ার যুদ্ধে মৃতের সংখ্যা ১৫৬৩ ছাড়াল, উদ্বেগ বাড়ছে মানবিক পরিস্থিতি নিয়ে

দুবাই, ৩ এপ্রিল (হি.স.): আমেরিকা-ইজরায়েল ও ইরানের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতে ভয়াবহ মানবিক ক্ষয়ক্ষতির ছবি সামনে আসছে। শুক্রবার জানা গেছে, ২ এপ্রিল পর্যন্ত এই যুদ্ধে মৃতের সংখ্যা ১৫৬৩ ছাড়িয়েছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, লেবাননে সবচেয়ে বেশি ১,৩৪৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৪,০৪০ জন। ইজরায়েলে ২৮ জন নিহত ও ৩,২২৩ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে নিহত ১৩ এবং আহত ২০০ জন।

এছাড়া ওয়েস্ট ব্যাঙ্কে ৪ জন, সংযুক্ত আরব আমিরশাহীতে ১২ জন নিহত ও ১৬৯ জন আহত, বাহরাইনে ৩ জন, সৌদি আরবে ২ জন নিহত ও ২০ জন আহত, কুয়েতে ৬ জন, ওমানে ৩ জন এবং সিরিয়ায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরাকে নিহতের সংখ্যা ১০৭। অন্যদিকে কাতারে ১৬ জন এবং জর্ডনে ২০ জন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত দ্রুত থামানো না গেলে গোটা অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হতে পারে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha