Sunday, August 16, 2026
বাড়ি বিশ্ব সংবাদ নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিরাট বিস্ফোরণ! ইরান যুদ্ধের মাঝেই আতঙ্ক অসলোয়

নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিরাট বিস্ফোরণ! ইরান যুদ্ধের মাঝেই আতঙ্ক অসলোয়

নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিরাট বিস্ফোরণ! ইরান যুদ্ধের মাঝেই আতঙ্ক অসলোয়

স্যন্দন ডিজিটেল ডেস্ক ৮ মার্চ : ইরান যুদ্ধের মাঝেই এবার আতঙ্কের ছায়া নরওয়েতে। রাজধানী অসলোয় মার্কিন দূতাবাসের সামনে বড়সড় বিস্ফোরণ। শনিবার মধ্যরাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ আবহে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন। বিস্ফোরণের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

সংবাদমাধ্য সূত্রে জানা যাচ্ছে, শনিবার স্থানীয় সময় অনুযায়ী রাত ১টা নাগাদ নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের ভিতরে বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই সেখান থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন এলাকাবাসী। বিস্ফোরণের জেরে দূতাবাসের প্রবেশদ্বারের সামনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানীর কোনও ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যে দূতাবাসের ভিতরে কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

অসলো পুলিশের তরফে জানানো হয়েছে, কী করে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ড্রোন ও হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে বিস্ফোরক কিছুর সন্ধান পাওয়া যায়নি। বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি নরওয়ের মার্কিন দূতাবাস। আমেরিকার বিদেশমন্ত্রকের তরফেও এই ইস্যুতে কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ইরানে মার্কিন হামলার পর বিশ্বের নানা প্রান্তে আমেরিকা বিরোধী ক্ষোভের আগুন মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি খামেনেই হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন দুতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায় সেখানকার সাধারণ মানুষকে। ইট-পাথর ছোড়া হয় দূতাবাস লক্ষ্য করে। পরিস্থিতি সামাল দিতে কড়া হাতে মাঠে নামে প্রশাসন। পালটা পুলিশের গুলিতে মৃত্যু হয় ১০-এর বেশি বিক্ষোভকারীর। নরওয়েতের দূতাবাসে বিস্ফোরণের নেপথ্যে এমন কোনও কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha