Saturday, August 15, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, প্রত্যাঘাত থেকে বিরত থাকার পরামর্শ

ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, প্রত্যাঘাত থেকে বিরত থাকার পরামর্শ

ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, প্রত্যাঘাত থেকে বিরত থাকার পরামর্শ

ওয়াশিংটন, ১ মার্চ (হি.স.): ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রত্যাঘাত থেকে বিরত থাকারও দিলেন পরামর্শ। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, "ইরান এইমাত্র বলেছে, তারা বড়সড় আঘাত করতে চলেছে, আগের চেয়েও বেশি জোরে। তাদের এটা না করাই ভালো, কারণ তারা এমনটা করলে, আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।"

ইরান দাবি করেছে, পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে ১৪টি মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তারা এবং তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যে দাবি করল ইরান। শুধু তা-ই নয়, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এটাও দাবি করেছে যে, এই হামলায় কয়েকশো মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha