Tuesday, August 11, 2026
বাড়ি বিশ্ব সংবাদ সিডনি সৈকতে ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, নিহত ১০, ভাইরাল হত্যাকাণ্ডের ভিডিও

সিডনি সৈকতে ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, নিহত ১০, ভাইরাল হত্যাকাণ্ডের ভিডিও

সিডনি সৈকতে ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, নিহত ১০, ভাইরাল হত্যাকাণ্ডের ভিডিও

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৪ ডিসেম্বর : এবার অস্ট্রেলিয়ায় বন্দুকবাজের হামলা। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসব চলছিল, সেই ভিড়ের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালায় দুই বন্দুকবাজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৫০টি গুলি চালিয়েছে অভিযুক্ত। এর জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত একজন। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই ইহুদি উৎসবে হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্ডি বিচে শিশু পার্কের কাছে আয়োজন করা হয়েছিল ইহুদিদের ‘হানুককাহ’ উৎসব। সেখানেই হামলা চালায় বন্দুকবাজ। তদন্তকারীরা বলছেন, মাস খানেক ধরে পরিকল্পনা করে এই ষড়যন্ত্র করা হয়েছে। গুলির শব্দ পাওয়া মাত্র পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পালটা গুলি চালানোয় মৃত্যু হয়েছে এক বন্দুকবাজের। আরেক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্ডি বিচে বন্দুকবাজের হামলায় ১০ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। এই হামলার ঘটনাকে তিনি ‘হতবাক করা এবং বেদনাদায়ক” বলেছেন। নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন আলবেনিজ। পুলিশ ও প্রশাসনের অন্য কর্তাদের যাবতীয় ব্যবস্থা নিতে বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কেন ইহুদিদের উৎসবকে টার্গেট করা হল? এর সঙ্গে ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের সম্পর্ক আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha