Friday, August 14, 2026
বাড়ি বিশ্ব সংবাদ বালোচিস্তানের জাফার এক্সপ্রেস ফের হামলা, ভয়ংকর বিস্ফোরণে লাইনচ্যুত ৬টি কামরা

বালোচিস্তানের জাফার এক্সপ্রেস ফের হামলা, ভয়ংকর বিস্ফোরণে লাইনচ্যুত ৬টি কামরা

বালোচিস্তানের জাফার এক্সপ্রেস ফের হামলা, ভয়ংকর বিস্ফোরণে লাইনচ্যুত ৬টি কামরা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ সেপ্টেম্বর ।। বালোচিস্তানের জাফার এক্সপ্রেসের ফের হামলা। ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত হল ট্রেনের ৬টি কামরা। মঙ্গলবার এই ঘটনা ঘটে বালোচিস্তানের মাস্তুং জেলার দাশ্ত অঞ্চলে। দুর্ঘটনার সময় ৪০০ জনের বেশি যাত্রী ছিল ট্রেনটিতে। ফলে বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের মার্চ মাসের পর ফের একবার হামলার শিকার হল ট্রেনটি।

জানা গিয়েছে, পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। পথে দাশ্ত অঞ্চলে হামলার শিকার হয় ট্রেনটি ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ট্রেনের ৬টি কামরা লাইনচ্যুত হয়। ঘটনার জেরে আহত হয়েছেন বহু যাত্রী। তাঁদের উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, আইইডি বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনও সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় নেয়নি। যে এলাকায় এই হামলা চলেছে সেখানে বালোচ বিদ্রোহীদের ঘাঁটি। ফলে অনুমান করা হচ্ছে হামলার নেপথ্যে রয়েছে বালোচরাই। এদিকে রিপোর্ট বলছে, এই নিয়ে চলতি আগস্ট মাসে ৫ বার পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনা ঘটল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha