Tuesday, August 11, 2026
বাড়ি বিনোদন গায়কের অপহরণে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সঙ্গীতমহলে

গায়কের অপহরণে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সঙ্গীতমহলে

গায়কের অপহরণে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সঙ্গীতমহলে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ ডিসেম্বর: অপহৃত হলেন মণিপুরের জনপ্রিয় গায়ক ও গীতিকার আখহু চিনগংবাম । সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার আততায়ীরা এসে গায়কের স্ত্রী ও মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গায়ককে তুলে নিয়ে যায়। গায়ক আখহু ‘ইম্ফল টকিস’ রক ব্যান্ডের লিড গায়কও। মূলত, মণিপুরের লোকগীতিকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য নতুন নতুন গান তৈরি করতেন আখহু। সেই গায়কের অপহরণে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সঙ্গীতমহলে।

এমনিতেই মেতেই-কুকি গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত অবস্থা মণিপুরের। তার মধ্যে গায়ককে অপহরণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা রাজ্যে। তবে কেন গায়ককে অপহরণ করা হয়েছে তার কারণ এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে জ্বলছে মণিপুর। মেতেই-কুকি গোষ্ঠী সংঘর্ষে উত্তর-পূর্বের রাজ্যের যা পরিস্থিতি তাকে ঘিরে উদ্বেগ গোটা দেশের। কিন্তু এখন কেমন আছে মণিপুর ? সংঘর্ষের আগুন কি নিভছে? এপ্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছিলেন সেনার ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। জানালেন, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু আশঙ্কা এখনও রয়েছে।

এপ্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ”পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তা সত্যি। সেই সময় সেনা ও অসম রাইফেলসকে ডেকে পাঠানো হয়। ডাকা হয়েছিল সিএপিএফকেও। আমরা দ্রুত অপারেশন শুরু করি। ৭ থেকে ৮ দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যায়। বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংঘর্ষ বন্ধ করার চেষ্টায় সাফল্য এসেছিল। কিন্তু এর পরও থেকে থেকেই সংঘর্ষের আগুন যে জ্বলে উঠছে তাও সত্যি।”

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha